ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়। শুক্রবার বিকেলে টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চর বাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এস আই সুফিয়া নাসরিন জানান, উত্তরবঙ্গগামী টিন বোঝাই একটি ট্রাক মহাসড়কের চর বাবলা এলাকায় পৌঁছলে একইগামী পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে

টিন বোঝাই ট্রাকের উপরে থাকা ৩ জন টিনের চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং ২ জন আহত হয়। পুলিশ আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে ১ জন হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন

অবস্থায় মারা যায়। নিহতদের লাশ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গের্ ধসঢ়;খা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রাকের চালক এবং হেলপাড় পলাতক রয়েছে। এছাড়া আরেকটি ট্রাক ঘটনাস্থল থেকে অন্যত্র চলে যায় বলে

তিনি জানান। নিহতের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। এরা হলেন, রেজাউল করিম এবং শাহাআলম।

ads
ads
ads

Our Facebook Page

↑